Classification
Collection
15 items • Updated
id stringlengths 1 4 | poet stringclasses 120
values | title stringlengths 1 54 | class stringclasses 21
values | text stringlengths 13 18.7k | source_url stringlengths 40 246 |
|---|---|---|---|---|---|
1630 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | নীরক্ত করবী | চিন্তামূলক | আমরা দেখি না, কিন্তু অসংখ্য মানুষ একদিন
পূর্বাকাশে সেই শুদ্ধ উদ্ভাস দেখেছে,
যাকে দেখে মনে হতো, নিহত সিংহের পিঠে গর্বিত পা রেখে
স্বর্গের শিকারী দাঁড়িয়েছে।
আমরা এখন সেই উদ্ভাস দেখি না।
এখন রোদ্দুর দেখে মনে হয়, রোদ্দুরের পেটে
এখন আঁধার রয়ে গেল।
যেহেতু উদরে অম্ল, রক্তে বমনের ইচ্ছা নিয়ে
তবুও সহাস্যে হাঁটে সুবেশ যুবক,
যেহে... | https://banglarkobita.com/poem/famous/1661 |
3888 | রবীন্দ্রনাথ ঠাকুর | শেষের অবগাহন সাঙ্গ করো, কবি, প্রদোষের | চিন্তামূলক | শেষের অবগাহন সাঙ্গ করো, কবি, প্রদোষের
নির্মল তিমির তলে। ভৃতি তব সেবার শ্রমের
সংসার যা দিয়েছিল আঁকড়িয়া রাখিয়ো না বুকে;
এক প্রহরের মূল্য আরেক প্রহরে ফিরে নিতে
কুণ্ঠা কভু নাহি তার; বাহির দ্বারের যে দক্ষিণা
অন্তরে নিয়ো না টেনে এ মুদ্রার স্বর্ণলেপটুকু
দিনে দিনে হাতে হাতে ক্ষয় হয়ে লুপ্ত হয়ে যাবে,
উঠিবে কলঙ্কলেখা ফুটি... | https://www.bangla-kobita.com/rabindranath/shesher-obgahon-sanggo-koro-kobi-prodosher/ |
431 | কাজী নজরুল ইসলাম | বিশ্বাস ও আশা | মানবতাবাদী | বিশ্বাস আর আশা যার নাই, যেয়ো না তাহার কাছে,
নড়াচড়া করে, তবুও সে মড়া, জ্যান্ত সে মরিয়াছে ।
শয়তান তারে শেষ করিয়াছে, ইমান লয়েছে কেড়ে,
পরান গিয়াছে মৃত্যুপুরীতে ভয়ে তার দেহ ছেড়ে!থাকুক অভাব দারিদ্র্য ঋণ রোগ শোক লাঞ্ছনা,
যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিয়ো না।
ভিতরে শত্রু ভয়ের ভ্রান্তি, মিথ্যা ও অহেতুক
নিরাশায় হয় পরাজয় যা... | https://www.bangla-kobita.com/nazrulislam/bisshas-o-asha/ |
1809 | পূর্ণেন্দু পত্রী | গভীর ফাটল তবু | চিন্তামূলক | বনে ও জঙ্গলে রোদ ছায়া গুলে আলপনা আঁকে
আকাশের আর্শীবাদ তৃণ শস্য সারা গায়ে মাখে
গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে।
মেঘ নামে, বৃষ্টি পড়ে, বীজেরা ভুমিষ্ট হতে থাকে
যুবতীর ভঙ্গিমায় তরুলতা দিনে দিনে পাকে
গভীর ফাটল তবু পৃথিবীর মাঠে পড়ে থাকে।
মানুষের ঘুম ভাঙে বনবাসী পাখিদের ডাকে
আকাঙ্খাকে কাঁধে নিয়ে হেঁেট যায় সাঁকো পার হয়... | https://banglarkobita.com/poem/famous/1207 |
3606 | রবীন্দ্রনাথ ঠাকুর | বিরাম | নীতিমূলক | বিরাম কাজেরই অঙ্গ এক সাথে গাঁথা,
নয়নের অংশ যেন নয়নের পাতা। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/biram/ |
2441 | মুহম্মদ জাফর ইকবাল | না | হাস্যরসাত্মক | কিছুতেই রাজি নয় বল বাবাজি
নারাজি নারাজি নারাজি।
হাত থেকে দান নেই বল দেখি চান
নাদান নাদান নাদান।
কোনভাবে খুশি নয় বল চেপে রোশ
নাখোশ নাখোশ নাখোশ।
একেবারে পাক নয় বল দিয়ে হাঁক
নাপাক নাপাক নাপাক।
কিছুতেই ছাড়ে না যে বল দিয়ে জোর
নাছোড় নাছোড় নাছোড়।
এতটুকু টক নয় বল ঠকাঠক
নাটক নাটক নাটক।
(বেকুবের ধাড়ী দেখি! কী বলে এসব?) | https://banglarkobita.com/poem/famous/2022 |
3935 | রবীন্দ্রনাথ ঠাকুর | সমুদ্র | প্রকৃতিমূলক | কিসের অশান্তি এই মহাপারাবারে ,
সতত ছিঁড়িতে চাহে কিসের বন্ধন !
অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে
শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন ।
যুগযুগান্তর ধরি যোজন যোজন
ফুলিয়া ফুলিয়া উঠে উত্তাল উচ্ছ্বাস —
অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন ,
নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ ।
আছাড়ি চূর্ণিতে চাহে সমগ্র হৃদয়
কঠিন পাষাণময় ধরণীর তীরে ,
জোয়ার... | https://www.bangla-kobita.com/rabindranath/somudro/ |
3559 | রবীন্দ্রনাথ ঠাকুর | বাসনার ফাঁদ | সনেট | যারে চাই তার কাছে আমি দিই ধরা ,
সে আমার না হইতে আমি হই তার ।
পেয়েছি বলিয়ে মিছে অভিমান করা ,
অন্যেরে বাঁধিতে গিয়ে বন্ধন আমার ।
নিরখিয়া দ্বারমুক্ত সাধের ভাণ্ডার
দুই হাতে লুটে নিই রত্ন ভূরি ভূরি —
নিয়ে যাব মনে করি , ভারে চলা ভার ,
চোরা দ্রব্য বোঝা হয়ে চোরে করে চুরি ।
চিরদিন ধরণীর কাছে ঋণ চাই ,
পথের সম্বল ব ‘ লে জমাইয়া রাখ... | https://www.bangla-kobita.com/rabindranath/basnar-fad/ |
4964 | শামসুর রাহমান | প্রায়শ্চিত্ত | চিন্তামূলক | প্রত্যহ কিছু না কিছু দৃশ্য আমি চুরি ক’রে নিই।ভিন্ন চরিত্রের রৌদ্র, আলাদা জ্যোৎস্নার
বিনম্র কম্পন, অগোচর রাস্তা এবং গ্রন্থের
অত্যন্ত রহস্যময় লিপি চুরি করে নিই; সিঁড়ির আড়ালে
ছায়াচ্ছন্ন মোহন মিথুন মূর্তি, লোপামুদ্রা ভীষণ বিব্রত
শাড়ির আঁচল নিয়ে; একজন বৃদ্ধ, বর্তমানচ্যুত কাছিমের মতো
মুখে বর্ষিয়সী মহিলার অবয়বে
বসন্তের চেলি দ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/prayishchitto/ |
2223 | মহাদেব সাহা | মগ্নজীবন | চিন্তামূলক | এই এটুকু জীবন আমি দিওয়ানার মতো
ঘুরেই কাটিয়ে দিতে পারি
দিগ্ভ্রান্ত নাবিকের মতো অকূল সমুদ্রে পারি
ভাসাতে জাহাজ;
আমার সমগ্র সত্তা পারি আমি সম্পূর্ণ বিলুপ্ত করে দিতে
কোনো সুফী আউলিয়ার মতো
ধ্যানের আলোয়,
ঝরা বকুলের মতো পথে পথে নিজেকে ছড়াতে পারি আমি
ছেঁড়া কাগজের মতো এমনকি যত্রতত্র ফেলে দিতে পারি,
এইভাবে ফেলতে ফেলতে ছড়াতে ছড়া... | https://banglarkobita.com/poem/famous/1323 |
3323 | রবীন্দ্রনাথ ঠাকুর | নির্ঝরের স্বপ্নভঙ্গ | চিন্তামূলক | আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান!
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ।
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি।
থর থর করি কাঁপিছে ভূধর,
শিলা রাশি রাশি পড়িছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
গরজি উঠিছে দারুণ... | https://www.bangla-kobita.com/rabindranath/nirjhorer-shopnobhongo/ |
5878 | সুনীল গঙ্গোপাধ্যায় | হিমযুগ | রূপক | শরীরের যুদ্ধ থেকে বহুদূর চলে গিয়ে ফিরে আসি শরীরের কাছে
কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে-
শিশিরে ধুয়েছো বুক, কোমল জ্যোঃস্নার মতো যোনি
মধুকূপী ঘাসের মতন রোম, কিছুটা খয়েরি
কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে-
আমার নিশ্বাস পড়ে দ্রুত, বড়ো ঘাম হয়, মুখে আসে স’তি
কথা দিয়েছিলে তুমি উদাসীন সঙ্গম শেখাবে।
নয় ক্রুদ্ধ যুদ্ধ... | https://banglarkobita.com/poem/famous/1907 |
5411 | সত্যেন্দ্রনাথ দত্ত | ভোরাই | প্রকৃতিমূলক | ভোর হল রে, ফর্সা হ’ল, দুল্ ল ঊষার ফুল-দোলা !
আন্ কো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই-তোলা !
জাগলো সাড়া নিদ্ মহলে, অ-থই নিথর পাথার-জলে–
আলপনা দ্যায় আল্ তো বাতাস,ভোরাই সুরে মন ভোলা !
ধানের ক্ষেতের সব্ জে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে !
সেই সোহাগের একটু পরাগ টোপর-পানায় টুপিয়েছে !
আলোর মাঠের কোল ভরেছে, অপরাজিতার রং ধরেছে–
নীল-কা... | https://www.bangla-kobita.com/satyendranath/bhorai/ |
4223 | শক্তি চট্টোপাধ্যায় | পরস্ত্রী | প্রেমমূলক | যাবো না আর ঘরের মধ্যে অই কপালে কী পরেছো
যাবো না আর ঘরে
সব শেষের তারা মিলালো
আকাশ খুঁজে তাকে পাবে না
ধরে-বেঁধে নিতেও পারো তবু সে-মন ঘরে যাবে না
বালক আজও বকুল কুড়ায় তুমি কপালে কী পরেছো
কখন যেন পরে?
সবার বয়স হয়
আমার
বালক-বয়স বাড়ে না কেন
চতুর্দিক সহজ শান্ত
হদৃয় কেন স্রোতসফেন
মুখচ্ছবি সুশ্রী অমন, কপাল জুড়ে কী পরেছো
অচেনা,
ক... | https://www.kobitacocktail.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7/#respond |
4635 | শামসুর রাহমান | কোনো কোনো মুহূর্তে হঠাৎ | প্রেমমূলক | সকল সময় নয়, কোনো কোনো মুহূর্তে হঠাৎ
তোমাকে হাওয়ার পাই, পাই সিগারেটের ধোঁয়ায়।
কখনো দরজা খুলে দাঁড়ালেই স্মিত অন্ধকারে,
কখনো বা সুরভিত বারান্দায় মৃদু চন্দ্রলোকে,
গোলাপের অন্তঃপুরে, কখনো সড়কে, মৃত্যু আর
জীবনের গুঞ্জরণময় হাসপাতালের বেডে
সহসা তোমাকে দেখি। গাছগাছালির অন্তরালে
মেঘের উড্ডীন দ্বীপে, এমন কি গোষ্পদেও তুমি।তুমি এলে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kono-kono-muhurte-hotath/ |
5384 | শ্রীজাত | বিশু | প্রেমমূলক | বিপদ আবার ডাক দিয়েছে, দমকা বাতাস… আলগা বোতাম…
বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম?একখানা দিন ওলোট পালট, একখানা বেশ ঝাপটা বিকেল
পাগল হওয়া বিশুই কেবল সামলে রাখে নন্দিনীকে।যা ইচ্ছে তাই বলুক লোকে, নিন্দুকে আর কী না রটায়
অনামী সেই বাস স্টপেজে দেখা হবেই পৌনে ছ’টায়।একটু হাঁটা, একটু চলা, একটু বসা পাড়ার রোয়াক…
মিথ্যে একটা... | https://www.kobitacocktail.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be/ |
1996 | বিষ্ণু দে | সে কবে | প্রেমমূলক | সে কবে গেয়েছি আমি তোমার কীর্তনে
কৃতার্থ দোহার |
পদাবলী ধুয়ে গেছে অনেক শ্রাবণে ;
স্মৃতি আছে তার |
রৌদ্র-জলে সেই-স্মৃতি মরে না, আয়ু যে
দুরন্ত লোহার |
শুধু লেগে আছে মনে ব্যথার স্নায়ুতে
মর্চের বাহার || | http://kobita.banglakosh.com/archives/4115.html |
4205 | শক্তি চট্টোপাধ্যায় | এবার হয়েছে সন্ধ্যা | প্রকৃতিমূলক | এবার হয়েছে সন্ধ্যা। সারাদিন ভেঙেছো পাথর
পাহাড়ের কোলে
আষাঢ়ের বৃষ্টি শেষ হয়ে গেলো শালের জঙ্গলে
তোমারও তো শ্রান্ত হলো মুঠি
অন্যায় হবে না – নাও ছুটি
বিদেশেই চলো
যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।শ্রাবনের মেঘ কি মন্থর!
তোমার সর্বাঙ্গ জুড়ে জ্বর
ছলোছলো
যে কথা বলনি আগে, এ-বছর সেই কথা বলো।এবার হয়েছে সন্ধ্যা, দিনের ব্যস্ততা গেছ... | https://www.bangla-kobita.com/shaktichattopadhyay/ebar-hoyechhe-shondhya/ |
2225 | মহাদেব সাহা | মন ভালো নেই | প্রেমমূলক | বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই,
মন ভালো নেই;
ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা
সারাদিন ডাকি সাড়া নেই,
একবার ফিরেও চায় না কেউ
পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না
আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে
তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?
এই শূন্য ঘরে, এই নির্বসনে
কতোকাল, আর কতোকাল!
আজ দুঃখ ছুঁয়েছে ঘরবাড়ি,
উদ্যানে উঠেচে ক্যাকটাস্
কেউ নেই, কড... | https://banglarkobita.com/poem/famous/435 |
1107 | জীবনানন্দ দাশ | পেঁচা (মাঠের গল্প) | প্রকৃতিমূলক | প্রথম ফসল গেছে ঘরে,-
হেমন্তের মাঠে – মাঠে ঝরে
শুধু শিশিরের জল;
অঘ্রানের নদীটির শ্বাসে
হিম হয়ে আসে
বাঁশ – পাতা – মরা ঘাস- আকাশের তারা!
বরফের মতো চাঁদ ঢালিছে ফোয়ারা !
ধানক্ষেতে – মাঠে
জমিছে ধোঁয়াটে
ধারালো কুয়াশা!
ঘরে গেছে চাষা ;
ঝিমায়াছে এ- পৃথিবী ,-
তবু পাই টের
কার যেন দুটো চোখে নাই এ ঘুমের
কোনো সাধ!
হলুদ পাতার ভিড়ে ব’স... | https://banglarkobita.com/poem/famous/871 |
4995 | শামসুর রাহমান | বর্ণমালা দিয়ে | সনেট | কবিতা লিখতে গিয়ে হঠাৎ পড়ল মনে এই
কিছুদিন আগে তুমি আমার একটি কবিতায়
ওষ্ঠ রঞ্জনীর গাঢ় ছাপ রেখেছিলে মমতায়
তোমার নিজস্ব ঘরে। এ ঘটনা গাঁথা স্মৃতিতেই।
এতকাল কেটেছে একুশে ফেব্রুয়ারি কী রকম
নিস্তেজ, নিষ্প্রভ যেন। মন ভালো ছিল না, ফলত
নীরবে ছিলাম আমি শহীদের স্মৃতিতে প্রণত
এবং হৃদয় জুড়ে ছিলে তুমি কিউপিডের কসম।আমার কবিতা ডানা মুড়ে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/bornomala-die/ |
819 | জসীম উদ্দীন | নকশী কাঁথার মাঠ – ০৬ | কাহিনীকাব্য | ছয়
ও তুই ঘরে রইতে দিলি না আমারে |
. — রাখালী গান
ঘরেতে রূপার মন টেকে না যে, তরলা বাঁশীর পারা,
কোন বাতাসেতে ভেসে যেতে চায় হইয়া আপন হারা |
কে যেন তার মনের তরীরে ভাটির করুণ তানে,
ভাটিয়াল সোঁতে ভাসাইয়া নেয় কোন্ সে ভাটার পানে |
সেই চিরকেলে গান আজও গাহে, সুরখানি তার ধরি,
বিগানা গাঁয়ের বিরহিয়া মেয়ে আসে যেন তরি!
আপনার গানে... | https://banglarkobita.com/poem/famous/809 |
4128 | রেদোয়ান মাসুদ | জন্মদিন | প্রেমমূলক | এসেছে জন্মদিন এক বছর পরে,
দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে
হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে। | http://kobita.banglakosh.com/archives/4981.html |
4403 | শামসুর রাহমান | আরাগঁ তোমার কাছে | রূপক | আরাগঁ তোমার কাছে কোনোদিন পরিণামহীন
এই পংক্তিমালা
জানিনা পৌঁছবে কিনা, তবু
তোমারই উদ্দেশে এই শব্দাবলী উড়ে যাক পেরিয়ে পাহাড়
অনেক পুরনো হ্রদ বনরাজি এবং প্রান্তর।
আমার এলসা আজ যৌবনের মধ্যদিনে একা
জীবনকে ফুলের একটি তোড়া ভেবে টেবে আর
গানের গুঞ্জনে ভরে কোথায় আয়নার সামনে চুল আঁচড়ায়,
দীর্ঘ কালো চুল, পা দোলায় কোন সে চত্বরে ব’সে অ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/arag-tomar-kache/ |
1698 | নীরেন্দ্রনাথ চক্রবর্তী | সাদা বাড়ি | রূপক | সবকিছুরই শেষে থাকে
একটা মস্ত
ধপধপে আর খুব প্রশস্ত
সাদা বাড়ি।
কেউ সেখানে জ্যোৎস্না-রাতের গন্ধবহ সাবান মাখে,
কেউ একাগ্র দেউল-চূড়ার ছবি আঁকে,
কেউ সেখানে জলের ঝারি
হাতে নিয়ে গোলাপ-বনে ঘুরে বেড়ায়।
বুকের মধ্যে শব্দগুলি জমতে-জমতে হারিয়ে যায়,
শেষ হয়ে যায় সকল কথা।
বুঝতে পারি এখন ক্লান্ত
গয়নাগাঁটির ভিতর থেকে খুব প্রশান্ত
অন্যর... | https://banglarkobita.com/poem/famous/1545 |
2599 | রবীন্দ্রনাথ ঠাকুর | অনেককালের একটিমাত্র দিন | প্রেমমূলক | অনেককালের একটিমাত্র দিন
কেমন করে বাঁধা পড়েছিল
একটা কোনো ছন্দে, কোনো গানে,
কোনো ছবিতে।
কালের দূত তাকে সরিয়ে রেখেছিল
চলাচলের পথের বাইরে।
যুগের ভাসান খেলায়
অনেক কিছু চলে গেল ঘাট পেরিয়ে,
সে কখন ঠেকে গিয়েছিল বাঁকের মুখে
কেউ জানতে পারে নি।
মাঘের বনে
আমের কত বোল ধরল,
কত পড়ল ঝরে;
ফাল্গুনে ফুটল পলাশ,
গাছতলার মাটি দিল ছেয়... | https://www.bangla-kobita.com/rabindranath/aynak-kalar-akta-matta-din/ |
137 | আল মাহমুদ | ভয়ের চোটে | হাস্যরসাত্মক | অঙ্ক নিয়ে বসলে আমার কখন কী যে হয়
টেবিলটাও পর হয়ে যায় বইগুলো সব ভয়।
ভয়ের চোটে ভাবতে থাকি শহর ভেঙে কেউ
দালান কোঠা বিছিয়ে দিয়ে তোলে খেতের ঢেউ।
রাস্তাগুলো নদী এবং গলিরা সব খাল
ইলেকট্রিকের খাম্বাগুলো পাল্টে হলো তাল।
মোটরগাড়ি গরুর পালে হাম্বা তুলে হাঁটে
পুলিশগুলো গুলিস্তানে নিড়ানি ঘাস কাটে।
আব্বা হলেন কাকতাড়ুয়া আম্মা হলুদ পা... | http://kobita.banglakosh.com/archives/3748.html |
3312 | রবীন্দ্রনাথ ঠাকুর | নিত্য তোমার পায়ের কাছে | ভক্তিমূলক | নিত্য তোমার পায়ের কাছে
তোমার বিশ্ব তোমার আছে
কোনোখানে অভাব কিছু নাই।
পূর্ণ তুমি, তাই
তোমার ধনে মানে তোমার আনন্দ না ঠেকে।
তাই তো একে একে
যা-কিছু ধন তোমার আছে আমার ক'রে লবে।
এমনি করেই হবে
এ ঐশ্বর্যে তব
তোমার আপন কাছে, প্রভু, নিত্য নব নব।
এমনি করেই দিনে দিনে
আমার চোখে লও যে কিনে
তোমার সূর্যোদয়।
এমনি করেই দিনে দিনে
আপন প্র... | https://banglarkobita.com/poem/famous/1943 |
3502 | রবীন্দ্রনাথ ঠাকুর | বন-ফুল (পঞ্চম সর্গ) | কাহিনীকাব্য | বিজয় নিভৃতে কী কহে নিশীথে?
কি কথা শুধায় নীরজা বালায়—
দেখেছ, দেখেছ হোথা?
ফুলপাত্র হতে ফুল তুলি হাতে
নীরজা শুনিছে, কুসুম গুণিছে,
মুখে নাই কিছু কথা।
বিজয় শুধায়— কমলা তাহারে
গোপনে, গোপনে ভালবাসে কি রে?
তার কথা কিছু বলে কি সখীরে?
যতন করে কি তাহার তরে।
আবার কহিল, “বলো কমলায়
বিজন কানন হইতে যে তায়
করিয়া উদ্ধার সুখের ছা... | https://www.bangla-kobita.com/rabindranath/bon-ful-ponchom-sorgo/ |
5376 | শ্রীজাত | অপেক্ষা | প্রেমমূলক | ভ্রু পল্লবে ডাক দিয়েছ, বেশ।
আমার কিন্তু পুরনো অভ্যেস
মিনিট দশেক দেরীতে পৌঁছনোতোমার ঘড়ি একটু জোরেই ছোটে
আস্তে করে কামড় দিচ্ছ ঠোঁটে
ঠোঁটের নীচে থমকে আছে ব্রণকুড়ি মিনিট? বড্ড বাড়াবাড়ি!
দৌড়ে ধরছ ফিরতিপথের গাড়ি
ফিরতিপথেই ভুল হল সময়—আমারও সব বন্ধুরা গোলমেলে
বুঝিয়েদেবে তোমায় কাছে পেলে
কেমন করে গল্প শুরু হয়!খোলাচুলের সংজ্ঞা দি... | https://www.kobitacocktail.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4/ |
1181 | জীবনানন্দ দাশ | যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে | সনেট | যেদিন সরিয়া যাব তোমাদের কাছ থেকে – দূর কুয়াশায়
চ’লে যাবো, সেদিন মরণ এসে অন্ধকারে আমার শরীর
ভিক্ষা ক’রে লয়ে যাবে;- সেদিন দু’দও এই বাংলার তীর —
এই নীল বাংলার তীরে শুয়ে একা একা কি ভাবিব, হায়;-
সেদিন র’বে না কোনো ক্ষোভ মনে –এই সোঁদা ঘাসের ধুলায়
জীবন যে কাটিয়াছে বাংলায় – চারিদিকে বাঙালীর ভিড়
বহুদিন কীর্তন ভাসান গান রুপকথা য... | https://www.bangla-kobita.com/jibanananda/jedin-shoria-jabo-tomar-kas-theke/ |
4488 | শামসুর রাহমান | একটি বাদামি ঘোড়া | সনেট | একটি বাদামি ঘোড়া সঙ্গীহীন অপরাহ্নে এসে
পড়েছে চওড়া পথে শহরের। মাংসের ভিতর
তার জীবনের মর্মমূল যেন করে থরথর
অবিরত; ট্রাফিক দ্বীপের ঘাস গাঢ় স্বপ্নাবেশে
খাচ্ছে সে নিঝুম আস্তে সুস্থে, প্রায় তার ল্যাজ ঘেঁষে
একটি মোটরকার ছুটে যায় অকস্মাৎ খর
গতিতে এবং দূরে একজন বামন লজঝড়
গাড়ি ঠেলে কোত্থেকে আওয়াজ আসে ভেসে সর্বনেশে।এসব কিছুই তাকে... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-badami-ghora/ |
889 | জসীম উদ্দীন | সিন্দুরের বেসাতি | প্রেমমূলক | (রূপক নাটিকা)
ওলো সোনার বরণী,
তোমার সিন্দুর নি নিবারে সজনি!
রাঙা তোমার ঠোঁটরে কন্যা, রাঙা তোমার গাল,
কপালখানি রাঙা নইলে লোকে পাড়বে গালরে;
তোমার সিন্দুর নি নিবারে সজনি!
সাঁঝের কোলে মেঘরে-তাতে রঙের চূড়া,
সেই মেঘে ঘষিয়া সিন্দুর করছি গুঁড়া গুঁড়ারে,
তোমরা সিন্দুর নি নিবারে সজনি!
এই না সিন্দুর পরিয়া নামে আহাশেতে আড়া,
এই সি... | https://banglarkobita.com/poem/famous/803 |
2716 | রবীন্দ্রনাথ ঠাকুর | আমার চিত্ত তোমায় নিত্য হবে | ভক্তিমূলক | আমার চিত্ত তোমায় নিত্য হবে
সত্য হবে–
ওগো সত্য,আমার এমন সুদিন
ঘটবে কবে।
সত্য সত্য সত্য জপি,
সকল বুদ্ধি সত্যে সঁপি,
সীমার বাঁধন পেরিয়ে যাব
নিখিল ভবে,
সত্য, তোমার পূর্ণ প্রকাশ
দেখব কবে।তোমায় দূরে সরিয়ে, মরি
আপন অসত্যে।
কী যে কাণ্ড করি গো সেই
ভূতের রাজত্বে।
আমার আমি ধুয়ে মুছে
তোমার মধ্যে যাবে ঘুচে,
সত্য, তোমায় সত্য হব
বাঁচ... | https://www.bangla-kobita.com/rabindranath/amar-chitto-tomay-nityo-hobe/ |
2438 | মুহম্মদ জাফর ইকবাল | ডিজিটাল বন্ধু | নীতিমূলক | পিংকিকে জিজ্ঞেস করে সুজন
বল তো মেয়ে বন্ধু তোমার ক’জন?
পিংকি বলে, হ্যাঁ
একজনই তো,পাশের বাসার মেয়ে।
শুনে সুজন হা হা করে হাসে
চোখ দুটো তার বড় হল ঘোর অবিশ্বাসে।
মাত্র একজন,কী আজব ব্যাপার
বন্ধু আমার পাকা সাতাশ হাজার!
ফেসবুকে তাদের সাথেই থাকি
বন্ধু ছাড়া এই জীবনের অর্থ আছে নাকী?
আমি যখন স্ট্যাটাস দিতে চাই,
দেবার আগেই শত শ... | https://banglarkobita.com/poem/famous/2052 |
3170 | রবীন্দ্রনাথ ঠাকুর | তোমায় আমার প্রভু করে রাখি | ভক্তিমূলক | তোমায় আমার প্রভু করে রাখি
আমার আমি সেইটুকু থাক্ বাকি।
তোমায় আমি হেরি সকল দিশি,
সকল দিয়ে তোমার মাঝে মিশি,
তোমারে প্রেম জোগাই দিবানিশি,
ইচ্ছা আমার সেইটুকু থাক্ বাকি–
তোমায় আমার প্রভু করে রাখি।তোমায় আমি কোথাও নাহি ঢাকি
কেবল আমার সেইটুকু থাক্ বাকি।
তোমার লীলা হবে এ প্রাণ ভরে
এ সংসারে রেখেছ তাই ধরে,
রইব বাঁধা তোমার বাহুড... | https://www.bangla-kobita.com/rabindranath/tomay-amar-provu-kore-rakhi/ |
4323 | শামসুর রাহমান | অলৌকিক আসর | প্রেমমূলক | এই যে আমি পথ হাঁটছি দিনের পর দিন, শহরের ধুলোবালি
মাখছি শরীরে হামেশা, বুকে টেনে নিচ্ছি বিষের ধোঁয়া,
দাবদাহের চিহ্ন বয়ে বেড়াচ্ছি-এর পরিণতি কী শেষ তক?
কখনও কখনও ক্লান্তির প্রহরে এই প্রশ্ন আমাকে কামড়ে ধরে।
কামড়ের জ্বালা ভুলে থাকার জন্যে চোখ মেলে দিই ঘরের
জানলার বাইরে। এই সামান্য ছোট ঘর, লেখার টেবিল, চেয়ার,
খাট আর বেশ কিছু ... | https://www.bangla-kobita.com/shamsurrahman/oloukik-asor/ |
818 | জসীম উদ্দীন | নকশী কাঁথার মাঠ – ০৫ | কাহিনীকাব্য | পাঁচ
লাজ-রক্ত হইল কন্যার পরথম যৌবন
— ময়মনসিংহ গীতিকা
আশ্বিনেতে ঝড় হাঁকিল, বাও ডাকিল জোরে,
গ্রামভরা-ভর ছুটল ঝপট লট্ পটা সব করে |
রূপার বাড়ির রুশাই-ঘরের ছুটল চালের ছানি,
গোয়াল ঘরের খাম থুয়ে তার চাল যে নিল টানি |
ওগাঁর বাঁশ দশটা টাকায়, সে-গাঁয় টাকায় তেরো,
মধ্যে আছে জলীর বিল কিইবা তাহে গেরো |
বাঁশ কাটিতে চলল রূপাই কো... | https://banglarkobita.com/poem/famous/808 |
1112 | জীবনানন্দ দাশ | প্রিয়দের প্রাণে | চিন্তামূলক | অনেক পুরোনো দিন থেকে উঠে নতুন শহরে
আমি আজ দাঁড়ালাম এসে।
চোখের পলকে তবউ বোঝা গেল জনতাগভীর তিথি আজ;
কোনো ব্যতিক্রম নেই মানুষবিশেষে।
এখানে রয়েছে ভোর,- নদীর সমস্ত প্রীত জল;-
কবের মনের ব্যবহারে তবু হাত বাড়াতেই
দেখা গেল স্বাভাবিক ধারণার মতন সকাল-
অথবা তোমার মতন নারী আর নেই।
তবুও রয়েছে সব নিজেদের আবিস্ট নিয়মে
সময়ের কাছে সত্য... | https://www.bangla-kobita.com/jibanananda/priyoder-praney/ |
3490 | রবীন্দ্রনাথ ঠাকুর | বজাও রে মোহন বাঁশি | ভক্তিমূলক | বজাও রে মোহন বাঁশি ।
সারা দিবসক বিরহদহনদুখ ,
মরমক তিয়াষ নাশি ।
রিঝমনভেদন বাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান ?
হানে থিরথির মরমঅবশকর
লহু লহু মধুময় বাণ ।
ধসধস করতহ উরহ বিয়াকুলু ,
ঢুলু ঢুলু অবশনয়ান ;
কত কত বরষক বাত সোঁয়ারয় ,
অধীর করয় পরান ।
কত শত আশা পূরল না বঁধু ,
কত সুখ করল পয়ান ।
পহু গো কত শত পীরিতযাতন
হিয়ে বিঁধাওল ব... | https://www.bangla-kobita.com/rabindranath/bojao-re-mohon-bashi/ |
2342 | মাইকেল মধুসূদন দত্ত | পৃথিবী | সনেট | নির্ম্মি গোলাকারে তোমা আরোপিলা যবে
বিশ্ব-মাঝে স্রষ্টা ধরা! অতি হৃষ্ট মনে
চারি দিকে তারা-চয় সুমধুর রবে
( বাজায়ে সুবর্ণ বীণা ) গাইল গগনে,
কুল-বালা-দল যবে বিবাহ-উৎসবে
হুলাহুলি দেয় মিলি বধূ-দরশনে।
আইলেন আদি প্রভা হেম-ঘনাসনে,
ভাসি ধীরে শূন্যরূপ সুনীল অর্ণবে,
দেখিতে তোমার মুখ। বসন্ত আপনি
আবরিলা শ্যাম বাসে বর কলেবরে;
আঁচলে... | https://www.bangla-kobita.com/madhusudan/prithibi/ |
4473 | শামসুর রাহমান | একটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব | রূপক | আজ ফুরফুরে হাওয়ার বিকেলে সদ্য প্রেস থেকে
বেরিয়ে-আসা আমার একটি কাব্যগ্রন্থের
প্রকাশনা উৎসব। কোথায়?
জায়গাটার নাম অকথিত থাক, যদিও
ভূতলবাসী নয় আমার কবিতার বই। গ্রন্থে
ঠাই-পেয়ে-যাওয়া
রচনাগুলি কবিতা না পদ্য, এ নিয়ে বাছা-বাছা
গুণীজনের মধ্যে
বিস্তর মতভেদ লক্ষ্য করা গেছে, যখন এগুলি
প্রকাশিত হচ্ছিল কোনো কোনো লিটল ম্যাগাজিনে কিংব... | https://www.bangla-kobita.com/shamsurrahman/ekti-kabyogronther-utsob/ |
3843 | রবীন্দ্রনাথ ঠাকুর | লাজময়ী | প্রেমমূলক | কাছে তার যাই যদি কত যেন পায় নিধি
তবু হরষের হাসি ফুটে ফুটে, ফুটে না।
কখন বা মৃদু হেসে আদর করিতে এসে
সহসা সরমে বাধে, মন উঠে উঠে না।
অভিমানে যাই দূরে, কথা তার নাহি ফুরে,
চরণ বারণ-তরে উঠে উঠে, উঠে না।
কাতর নিশ্বাস ফেলি আকুল নয়ন মেলি
চেয়ে থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।
যখন ঘুমায়ে থাকি মুখপানে মেলি আঁখি
চাহি দেখে, দেখি ... | https://www.bangla-kobita.com/rabindranath/lajmoyi/ |
1265 | জীবনানন্দ দাশ | স্বপ্নের হাত | চিন্তামূলক | পৃথিবীর বাধা- এই দেহের ব্যাঘাতে
হৃদয়ে বেদনা জমে;- স্বপনের হাতে
আমি তাই
আমারে তুলিয়া দিতে চাই !
যেইসব ছায়া এসে পড়ে
দিনের – রাতের ঢেউয়ে ,- তাহাদের তরে
জেগে আছে আমার জীবন ;
সব ছেড়ে আমাদের মন
ধরা দিত যদি এই স্বপনের হাতে !
পৃথিবীর রাত আর দিনের আঘাতে
বেদনা পেত না তবে কেউ আর ,-
থাকিত না হৃদয়ের জরা ,-
সবাই স্বপ্নের হাতে দিত যদ... | https://banglarkobita.com/poem/famous/888 |
991 | জীবনানন্দ দাশ | কুড়ি বছর পরে | প্রেমমূলক | আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে-তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগলায়-মাঠের ভিতরে!
অথবা নাইকো ধান ক্ষেতে আর,
ব্যস্ততা নাইকো আর,
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল!
জীবন গিয়েছে চ... | https://banglarkobita.com/poem/famous/941 |
3308 | রবীন্দ্রনাথ ঠাকুর | নারী তুমি ধন্যা | মানবতাবাদী | নারী তুমি ধন্যা–
আছে ঘর, আছে ঘরকন্না।
তারি মধ্যে রেখেছ একটুখানি ফাঁক।
সেথা হতে পশে কানে বাহিরের দুর্বলের ডাক।
নিয়ে এসো শুশ্রূষার ডালি,
স্নেহ দাও ঢালি।
যে জীবলক্ষ্মীর মনে পালনের শক্তি বহমান,
নারী তুমি নিত্য শোন তাহারি আহ্বান।
সৃষ্টিবিধাতার
নিয়েছ কর্মের ভার,
তুমি নারী
তাঁহারি আপন সহকারী।
উন্মুক্ত করিতে থাকো আরোগ্যের পথ,
... | https://www.bangla-kobita.com/rabindranath/nari-tumi-dhonya/ |
1740 | পাবলো নেরুদা | হতাশার গান | চিন্তামূলক | অনুবাদঃ শিরীষরাতের আঁধার থেকে স্মৃতির কুহকে ভেসে যাই
নদীর আর্তনাদ মিশে গেছে সমুদ্রের বুকে
ভোরের একলা তৃণের মত আমি
আর কেউ নেই
কিছু নেই
মৃত পুষ্পের বরষায়
ধ্বংস কূপের গভীরে গভীরে ঢুকে যাই
ধ্বংস আর উড্ডয়নে মিশে আছ তুমি
তোমার বুকের কিনার থেকে উড়ে উড়ে চলে গেছে গানপাখি দল
এই অন্তরালের মত ডুবিয়ে দিয়েছ সব
সমুদ্র অথবা সময়ের মত স... | http://kobita.banglakosh.com/archives/3930.html |
3150 | রবীন্দ্রনাথ ঠাকুর | তালগাছ | ছড়া | তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে
উঁকি মারে আকাশে।
মনে সাধ, কালো মেঘ ফুঁড়ে যায়
একেবারে উড়ে যায়;
কোথা পাবে পাখা সে?
তাই তো সে ঠিক তার মাথাতে
গোল গোল পাতাতে
ইচ্ছাটি মেলে তার,--
মনে মনে ভাবে, বুঝি ডানা এই,
উড়ে যেতে মানা নেই
বাসাখানি ফেলে তার।
সারাদিন ঝরঝর থত্থর
কাঁপে পাতা-পত্তর,
ওড়ে যেন ভাবে ... | https://www.bangla-kobita.com/rabindranath/talgachh/ |
354 | কাজী নজরুল ইসলাম | দূরের বন্ধু | রূপক | বন্ধু আমার! থেকে থেকে কোন্ সুদূরের বিজন পুরে
ডাক দিয়ে যাও ব্যথার সুরে?
আমার অনেক দুখের পথের বাসা বারে বারে ঝড়ে উড়ে,
ঘর-ছাড়া তাই বেড়াই ঘুরে।।
তোমার বাঁশীর উদাস কাদন
শিথিল করে সকল বাঁধন
কাজ হ’ল তাই পথিক সাধন,
খুঁজে ফেরা পথ-বঁধরে,
ঘুরে’ ঘুরে’ দূরে দূরে।।
হে মোর প্রিয়! তোমার বুকে একটুকুতেই হিংসা জাগে,
তাই তো পথে হয় না থ... | https://banglarkobita.com/poem/famous/850 |
4620 | শামসুর রাহমান | কেমন ক’রে শেখাই তাকে | চিন্তামূলক | কেমন করে শেখাই তাকে
ছোট্র অবুঝ শিশুটাকে
জ্বাল্তে তারার বাতি,
যখন কিনা আমরা নিজ
অন্ধকারে শুধুই ভিজে
কাদা ছোঁড়ায় মাতি!কেমন করে শেখাই তাকে
ছোট্র অবুঝ শিশুটাকে
বলতে সত্য কথা,
যখন কিনা মিথ্যা থেকে
আমরা নিজে শিখছি ঠেকে
চতুর কথকতা!কেমন করে শেখাই তাকে
ছোট্র অবুঝ শিশুটাকে
বাসতে শুধুই ভালো,
যখন কিনা রাত্রিদিন
আমরা নানা অর্বাচীন... | https://www.bangla-kobita.com/shamsurrahman/kemon-kore-shekhai-take/ |
2514 | মোহাম্মদ রফিকউজ্জামান | বেশ আছি | চিন্তামূলক | বেশ আছি ভালো আছি কালো মুখে বলি রোজ
থাকা-টাকা নিয়ে বাপু কেন এতো করো খোঁজ?
থাকাটাকে দেখা যায় - টাকাটা অদৃষ্টেই
ছিলো নাতো কোনোদিন, আজো দেখি নেই নেই
টেলিফোনে, মেসেজেও কে বা দ্যাখে এই মুখ
ভালো আছি, বলি তাই, বলাতেই পাই সুখ।
রয়েছে যে ধড়ে প্রাণ, এটাই কি কম আর
না-ও যদি থাকতাম, তাতে ক্ষতি হতো কার!
সান্ত্বনা একটাই, চামচামী করি না... | https://www.bangla-kobita.com/rafiquzzaman/besh-achhi/ |
4252 | শক্তি চট্টোপাধ্যায় | হলুদবাড়ি | চিন্তামূলক | মাঠের ধারে গড়েছে মিস্তিরি
হলুদবাড়ি, সামান্য তার উঠান
ইটের পাঁচিল, জাফরি-কাটা সিঁড়ি
এই সমস্ত – গড়েছে মিস্তিরি।বাড়ির ওপর তার যে ছিলো কী টান
মুখের মতো রাখতো পরিপাটি
যাতে বিফল বলে না, বিচ্ছিরি
কিংবা শূন্য সম্মেলনের ঘাঁটিমাঠের ধারে গড়েছে মিস্তিরি
হলুদবাড়ি – যেখানে মেঘ করে
এবং দোলে জাফরি-কাটা সিঁড়ি
ভাগ্যবিহীন, তুচ্ছ আড়ম্বরে।... | https://www.kobitacocktail.com/%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a6%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a7/#respond |
1490 | নির্মলেন্দু গুণ | নখের বকুল | প্রেমমূলক | হাত ভেবে যেই ছুঁতে গেছি,
তুমি বললে, ছি!
ওটা আমার পা।একটুখানি থমকে গেলাম।
গুণে দেখলুম পাঁচটি আঙ্গুল,
পাঁচখানি নখ, পাঁচটি বকুল;
হাতের মতই ভাগ্যরেখা,
লাল টুকটুক গা।আমি যতই হাত বলছি,
তুমি বলছো “না”। | https://www.bangla-kobita.com/nirmalendugoon/nokher-bakul/ |
4013 | রবীন্দ্রনাথ ঠাকুর | স্মৃতির ভূমিকা | চিন্তামূলক | আজি এই মেঘমুক্ত সকালের স্নিগ্র্ধ নিরালায়
অচেনা গাছের যত ছিন্ন ছিন্ন ছায়ার ডালায়
রৌদ্রপুঞ্জ আছে ভরি।
সারাবেলা ধরি
কোন্ পাখি আপনারি সুরে কুতূহলী
আলস্যের পেয়ালায় ঢেলে দেয় অস্ফুট কাকলি।
হঠাৎ কী হল মতি,
সোনালি রঙের প্রজাপতি
আমার রুপালি চুলে
বসিয়া রয়েছে পথ ভূলে।
সাবধানে থাকি, লাগে ভয়,
পাছে ওর জাগাই সংশয়-
ধরা পড়ে য... | https://www.bangla-kobita.com/rabindranath/seeter-bomeka/ |
1229 | জীবনানন্দ দাশ | সিন্ধু | প্রকৃতিমূলক | বুকে তব সুর-পরী বিরহ-বিধুর
গেয়ে যায়, হে জলধি, মায়ার মুকুর!
কোন্ দূর আকাশের ময়ুর-নীলিমা
তোমারে উতলা করে! বালুচর সীমা
উলঙ্ঘি তুলিছ তাই শিরোপা তোমার,-
উচ্ছৃঙ্খল অট্টহাসি,-তরঙ্গের বাঁকা তলোয়ার!
গলে মৃগতৃষ্ণাবিষ, মারীর আগল
তোমার সুরার স্পর্শে আশেক-পাগল!
উদ্যত উর্মির বুকে অরূপের ছবি
নিত্যকাল বহিছ হে মরমিয়া কবি
হে দুন্দুভি দ... | https://banglarkobita.com/poem/famous/906 |
3140 | রবীন্দ্রনাথ ঠাকুর | তব সিংহাসনের আসন হতে | ভক্তিমূলক | তব সিংহাসনের আসন হতে
এলে তুমি নেমে,
মোরবিজন ঘরের দ্বারের কাছে
দাঁড়ালে নাথ থেমে।
একলা বসে আপন-মনে
গাইতেছিলেম গান,
তোমার কানে গেল সে সুর
এলে তুমি নেমে,
মোর বিজন ঘরের দ্বারের কাছে
দাঁড়ালে নাথ থেমে।তোমার সভায় কত-না গান
কতই আছেন গুণী;
গুণহীনের গানখানি আজ
বাজল তোমার প্রেমে।
লাগল বিশ্বতানের মাঝে
একটি করুণ সুর,
হাতে লয়ে বর... | https://www.bangla-kobita.com/rabindranath/tobo-singhasoner-ason-hote/ |
3011 | রবীন্দ্রনাথ ঠাকুর | গুণজ্ঞ | নীতিমূলক | আমি প্রজাপতি ফিরি রঙিন পাখায়,
কবি তো আমার পানে তবু না তাকায়।
বুঝিতে না পারি আমি, বলো তো ভ্রমর,
কোন্ গুণে কাব্যে তুমি হয়েছ অমর।
অলি কহে, আপনি সুন্দর তুমি বটে,
সুন্দরের গুণ তব মুখে নাহি রটে।
আমি ভাই মধু খেয়ে গুণ গেয়ে ঘুরি,
কবি আর ফুলের হৃদয় করি চুরি। (কণিকা কাব্যগ্রন্থ) | https://www.bangla-kobita.com/rabindranath/gunggyo/ |
5746 | সুনীল গঙ্গোপাধ্যায় | একটি শীতের দৃশ্য | প্রকৃতিমূলক | মায়ামমতার মতো এখন শীতের রোদ
মাঠে শুয়ে আছে
আর কেউ নেই
ওরা সব ফিরে গেছে ঘরে
দু’একটা নিবারকণা খুঁটে খায় শালিকের ঝাঁক
ওপরে টহল দেয় গাংচিল, যেন প্রকৃতির কোতোয়াল।
গোরুর গাড়িটি বড় তৃপ্ত, টাপুটুপু ভরে এছ ধানে
অন্যমনা ডাহুকীর মতো শ্লথ গতি
অদূরে শহর আর ক্রোশ দুই পথ
সেখানে সবাই খুব প্রতীক্ষায় আছে
দালাল, পাইকার, ফড়ে, মিল, পার্র্... | https://banglarkobita.com/poem/famous/1796 |
5680 | সুকুমার রায় | মেঘের খেয়াল | ছড়া | আকাশের ময়দানে বাতাসের ভরে,
ছোট বড় সাদা কালো কত মেঘ চরে।
কচি কচি থোপা থোপা মেঘেদের ছানা
হেসে খেলে ভেসে যায় মেলে কচি ডানা।
কোথা হতে কোথা যায় কোন্ তালে চলে,
বাতাসের কানে কানে কত কথা বলে।
বুড়ো বুড়ো ধাড়ি মেঘ ঢিপি হয়ে উঠে-
শুয়ে ব'সে সভা করে সারাদিন জুটে।
কি যে ভাবে চুপ্চাপ, কোন ধ্যানে থাকে,
আকাশের গায়ে গায়ে কত ছ... | https://www.bangla-kobita.com/sukumar/megher-kheyal/ |
53 | আনিসুল হক | পড়শি | প্রকৃতিমূলক | আমার একটা কদম বৃক্ষ আছে!
আমি তাকে নীপ বলে ডাকি।
আইনত গাছটা আমার নয়,
আমি ঠিক তার পাশের বাসায় থাকি!
কিন্তু তাকে ডেকে আমি বলি,
ওগো নীপ তুমি কিন্তু আমার!
তুমি আমার তুমি আমার শুধুই!
তোমার ছায়ায় দিবারাত্র শুই।
কদম আমার কথায় মাথা নাড়েন,
চুলের বেণি বৃষ্টিশেষে ঝাড়েন।
বলেন, যখন আকাশ থাকে মেঘলা,
আমার ছায়া কোথায় তখন? ... | https://banglarkobita.com/poem/famous/458 |
4864 | শামসুর রাহমান | দ্রুত মুছে দেবো | প্রেমমূলক | সদ্য সন্ধ্যা সাঁঝের সজ্জা ছেড়ে
শরীরে জড়ালো রাতের রেশমি শাড়ি।
এক লহমায় আমাকে অবাক করে
অপরূপ শোভা পেয়ে যায় ফ্ল্যাটবাড়ি।কলিংবেলের ডাকে সাড়া দিয়ে দেখি,
দাঁড়িয়ে রয়েছো দরজার পাশে একা।
ভুলেও ভাবিনি হবে আচানক রাতে
আজকেই ফের তোমার সঙ্গে দেখা।খোদার রহম, প্রসন্ন ভাগ্যতারা,
কোথায় বসাবো কিছুতে পাই না ভেবে।
এদিক ওদিক চেয়ে থাকি অসহায়... | https://www.bangla-kobita.com/shamsurrahman/druto-muche-debo/ |
4319 | শামসুর রাহমান | অমন তাকাও যদি | প্রেমমূলক | অমন তাকাও যদি একবিন্দু অনন্তের মতো চোখ মেলে,
আমি বারবার
তোমার দিকেই ছুটে আসবো প্রত্যহ।যেখানে তোমার দৃষ্টি নেই,
তোমার পায়ের ছাপ পড়ে না যেখানে কেনোদিন
সেখানে কী করে থাকি? তোমাকে দেখার জন্যে আমি
যশের মুকুট
ছুঁড়ে দেবো ধূলায় হেলায়, তাকাবো না ফিরে ভুলে
কস্মিনকালেও আর। মেনে নেবো হার, এই খর
মধ্যাহ্নেই হয়ে যাবো স্বেচ্ছায় সূর্যা... | https://www.bangla-kobita.com/shamsurrahman/omon-takao-jodi/ |
4035 | রবীন্দ্রনাথ ঠাকুর | হিং টিং ছট্ | ব্যঙ্গাত্মক | স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ —
অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ।
শিয়রে বসিয়ে যেন তিনটে বাদঁরে
উকুন বাছিতেছিল পরম আদরে —
একটু নড়িতে গেলে গালে মারে চড় ,
চোখে মুখে লাগে তার নখের আঁচড় ।
সহসা মিলালো তারা , এল এক বেদে,
‘পাখি উড়ে গেছে ‘ ব‘লে মরে কেঁদে কেঁদে।
সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে ,
ঝুলায়ে বসায়ে দিল... | https://www.bangla-kobita.com/rabindranath/hing-ting-chhot/ |
This dataset contains Bengali poems with genre classification labels. The dataset includes 6,070 poems from 137 poets, categorized into 21 classes.
The dataset is stored in Parquet format with the following fields:
id: Unique identifierpoet: Poet nametitle: Poem titleclass: Poem class/genre (e.g., "ভক্তিমূলক", "প্রেম/ইরোটিক", etc.)text: Poem text contentsource_url: Source URL (if available)The dataset includes 21 poem classes. Some of the main classes include:
The dataset is split into:
The split is performed with stratified sampling based on poem classes to ensure balanced distribution across all splits.
If you use this dataset, please cite:
@inproceedings{10.1145/3582768.3582788,
author = {Shuhan, Mirza Kamrul Bashar and Dey, Rupasree and Saha, Sourav and Anjum, Md Shafa Ul and Zaman, Tarannum Shaila},
title = {A Stylometric Dataset for Bengali Poems},
year = {2023},
isbn = {9781450397629},
publisher = {Association for Computing Machinery},
address = {New York, NY, USA},
url = {https://doi.org/10.1145/3582768.3582788},
doi = {10.1145/3582768.3582788},
booktitle = {Proceedings of the 2022 6th International Conference on Natural Language Processing and Information Retrieval},
pages = {176–180},
numpages = {5},
keywords = {Bengali Poems, Corpora, Datasets, Language Resources, Natural Language Processing, Stylometric Datasets},
location = {Bangkok, Thailand},
series = {NLPIR '22}
}
The original dataset can be found at: https://github.com/shuhanmirza/Bengali-Poem-Dataset
The original dataset has a three-level directory structure:
CLASS.txt: Poem class/genreSOURCE.txt: Source URL and timestamp{title}.txt: Poem text content